কাদেরকে দেখতে গেলেন বিএনপির তিন নেতা

আপলোড তারিখঃ 2019-03-04 ইং
কাদেরকে দেখতে গেলেন বিএনপির তিন নেতা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য দুই সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. আবদুল মঈন খান। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি বৈঠক হয় গতকাল সন্ধ্যায়। বৈঠক শেষে সন্ধ্যায় বিএনপির শীর্ষস্থানীয় এই তিন নেতা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে রওনা দেন। উল্লেখ্য, নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ পরস্পরের প্রতিদ্বন্দ্বী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)