আলমডাঙ্গায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

আপলোড তারিখঃ 2019-03-04 ইং
আলমডাঙ্গায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ওসমানপুর ফাঁড়ি পুলিশ প্রাগপুর মাদ্রাসার জঙ্গল থেকে একটি পরিত্যক্ত বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে। গতকাল রোববার দুপুরের দিকে মিস্ত্রিরা কাজ করার সময় ওই বোমাটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। জানা গেছে, আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের মাদ্রাসার ভিতরে দুপুরের দিকে রাজমিস্ত্রিরা কাজ করার সময় জঙ্গলের মধ্যে একটি বোমা পড়ে থাকতে দেখে। সংবাদ পেয়ে ওসমানপুর ফাঁড়ি পুলিশ লাল টেপ মোড়ানো বোমাটি উদ্ধার করে। ফাঁড়ি ইনচার্জ এসআই শাহিন জানান, সংবাদ পেয়ে আমরা প্রাগপুর মাদ্রাসার ভেতরের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)