ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
কবি নজরুল ইনস্টিটিউট, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জতীয় কবি নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীণ প্রজন্মকে উদ্ধুদ্ধকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুরে ৫ দিনব্যাপী নজরুল সংগীত প্রশিক্ষণ ও ৩ দিনব্যাপী জাতীয় কবি নজরুল সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, এনডিসি রকিবুল হাসান, সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী প্রমুখ।
