দর্শনার গাঁজাসহ নারী মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-03-04 ইং
দর্শনার গাঁজাসহ নারী মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ নাছি নামের এক নারী মাদকব্যাবসায়ী আটক হয়েছে। পুলিশ জানায়, গতকাল রোববার বিকাল পৌনে ৫টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোল্লা সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা দক্ষিণ রিপুপাড়া খামার মাঠের খোলা জায়গায়। এ সময় ২শ’ গ্রাম গাঁজাসহ নাসিমা বেগম নাছি (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাছি দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের টাওয়ার পাড়ার পাঞ্জাব কানার স্ত্রী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)