হাসাদহে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আহত

আপলোড তারিখঃ 2019-03-04 ইং
হাসাদহে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর হাসাদহে মোটরসাইকেল দুর্ঘটনায় কাওছার আলী নামের এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহত কাওসার আলী মেহেরপুর সদর উপজেলার কাছারী ঘটিপাড়া আব্দুল মালেকের ছেলে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে জীবননগর-হাসাদহ সড়কের হাসাদাহ মডেল কামিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোববার বিকেলে কাওসার আলী অসুস্থ পিতাকে দেখে খুলনা থেকে বাড়ি ফেরার পথে জীবননগর-কালীগঞ্জ রোডে হাসাদাহ বাজারে স্পীডব্রেকার খেয়াল না করায় ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসার একটি আলমসাধু তার মাথার উপর দিয়ে চলে যায়। মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট থাকায় তেমন কোন শারীরিক ক্ষতি হয়নি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)