আমি সদর উপজেলাবাসীর পাশে থাকতে চাই

আপলোড তারিখঃ 2019-03-04 ইং
আমি সদর উপজেলাবাসীর পাশে থাকতে চাই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগকালে টোটন জোয়ার্দ্দার আনিছ বিশ্বাস: আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার কয়েকটি গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল রোববার বিকেল ৩টা থেকে মাছের দাইড়, কাথুলী, কবিখালী, সরিষাডাঙ্গা, মোমিনপুর, নীলমনিগঞ্জসহ বিভিন্নস্থানে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল ইসলাম, নাইম আহমেদ বাপ্পী, যুবলীগ নেতা শেখ সেলিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মকলেছুর রহমান টিটুল, দপ্তর সম্পাদক নবিছদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার মোস্তাফিজুর রহমান, ৯নং ওয়ার্ড মেম্বার জিনারুল, মোমিনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রান্তসহ স্থানীয় জনগণ। গণসংযোগকালে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কোন উন্নয়ন হয়নি। যেটা থেকে গরিব দুঃখী, মেহনতি মানুষ বঞ্চিত। এজন্য সাধারণ মানুষ অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারে উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে জাতির জনক শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)