দর্শনায় শুদ্ধ উচ্চারণ ও আবৃতি কর্মশালা

আপলোড তারিখঃ 2019-03-04 ইং
দর্শনায় শুদ্ধ উচ্চারণ ও আবৃতি কর্মশালা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ২ দিনব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন ওয়েভ ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি ফোকাল পার্সন আনিছুর রহমান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফের) সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির কর্মশালায় দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও অনির্বাণ থিয়েটারের ৬০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এসব মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জীবননগর শাপলাকলি আর্দশ বিদ্যালয়, জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, উথলী মাধ্যমিক বিদ্যালয় ও উথলী বালিকা বিদ্যালয়, দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয় (ব্রাক) ও দামুড়হুদা পাইলট গাল্র্স হাইস্কুল এ্যান্ড কলেজের ছেলে মেয়েরা অংশ নেয়। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন নির্দেশক শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও নাটকের প্রশিক্ষক কন্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত। সার্বিক সহযোগিতায় ছিলেন, কামরুজ্জামান যুদ্ধ ও ইসরাইল হোসেন টিটো খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)