ছবির ক্যাপশন:
মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
জীবননগর অফিস:
জীবননগর তেঁতুলিয়া গ্রামে বসত বাড়ির রাস্তা নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগে বিজ্ঞ আদালতে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জিয়াউর রহমান তার বিরুদ্ধে আনা নারী নির্যাতন মামলা মিথ্যা দাবি করেন।
জীবননগর পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, তারই প্রতিবেশী মহিদুল ইসলামের স্ত্রী খাইরুন নেছার সাথে বসত বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের সদস্যদের সাথে ঝগড়া বিবাদ হয়। এরপর উক্ত খাইরুন নেছা সত্য ঘটনাকে আড়াল করে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ তুলে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রতিবেশীদের কাছ থেকে প্রকৃত ঘটনা জানতে পেরে, সামাজিকভাবে বিষয়টি নিষ্পতি করার জন্য বলেন। কিন্তু খাইরুন নেছা বিষয়টি আমলে না নিয়ে পরবর্তীতে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেন। প্রকৃতপক্ষে খাইরন নেছা আমাদের বসত বাড়িতে যাতায়াতের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায়, তাদের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন কল্পকাহিনী সাজিয়ে মামলাটি দায়ের করেছে। এ ঘটনায় আমরা সরেজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।
