ছবির ক্যাপশন:
বিভিন্ন স্থানে গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার কয়েকটি গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার বিকেল ৩টা থেকে বড় শলুয়া, ছোট শলুয়া, শলুয়া বাজার, বলদিয়া, হিজলগাড়ী বাজার, বাষট্টি আড়িয়া, তেষট্টি আড়িয়া, গিরিশনগর বাজার, তিতুদহ বাজার, গড়াইটুপি বাজার, খাড়াগোদা বাজারসহ বিভিন্নস্থানে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কোন উন্নয়ন হয়নি। যেটা থেকে গরীব দুঃখী, মেহনতি মানুষ বঞ্চিত। এ জন্য সাধারণ মানুষ অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারে উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে জাতির জনক শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল ইসলাম, নাইম আহমেদ বাপ্পী, স্থানীয় আওয়ামী লীগ নেতা শুকুর আলী, মোতাহার, শুভ, সুমন, আজমুল, হাসিবুল, ডালিম, শিপনসহ স্থানীয় জনগণ।
