অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হচ্ছে কাল

আপলোড তারিখঃ 2019-03-03 ইং
অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হচ্ছে কাল ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে ২৪ প্রহর ব্যাপী হেমন্ত কুমার সিংহ রায়: ‘জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন’ প্রতিপাদ্যে আগামীকাল সোমবার (৪ঠা মার্চ) চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে ২৪ প্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। এবারও চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে ৩৯ তম বার্ষিক এ আয়োজন করছে চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন নামযজ্ঞ ও দুর্গাপূজা উৎসব কমিটি। আয়োজকরা জানান, অশান্ত পৃথিবীর অশনি সংকেত শংকিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অধর্ম আর কুসংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যৎ। তাই যন্ত্রণাক্লিষ্ট ও ত্রিতাপদগ্ধ এই অসহায় মানুষের উদ্ধারকল্পে মুক্তির দূতরূপে আবির্ভূত হয়ে মহাবতারী শ্রী শ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছিলেন বিশ্ব শান্তি ও মুক্তির মহামন্ত্র শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জ্বেলে দেয়ার অভিপ্রায়ে এ আয়োজন। আয়োজনে যা থাকছে: আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা হতে রাত ৯টা পর্যন্ত শ্রীমদ্ভাগবত আলোচনার মধ্যদিয়ে কর্মসূচী আরম্ভ। এদিন রাত ১০টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস হবে। পরদিন মঙ্গলবার অরুণোদয় হতে বৃহস্পতিবার ব্রহ্মমুহূর্ত পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। শুক্রবার সূর্যোদয়ে প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম, সকালে নগর কীর্তন, ১০টায় পদাবলী কীর্তন ও গোষ্টলীলা পরিবেশন করবেন রাজবাড়ী থেকে আগত লক্ষী নারায়ন সম্প্রদায়। এ ছাড়াও মহানাম সুধা পরিবেশন করবেন- নব শিবমন্দির সম্প্রদায় (মাগুরা), স্বামী বিবেকানন্দ সম্প্রদায় (ঝালকাঠি), আদি নবকিশোর সম্প্রদায় (ডুগডুগি, দর্শনা), মা শংকরী সম্প্রদায় (ফরিদপুর), রায় রামানন্দ্র সম্প্রদায় (ফরিদপুর), শ্রীকৃষ্ণ বলরাম সম্প্রদায় (গোপালগঞ্জ) ও সনাতন সৎ সংঘ সম্প্রদায় (চুয়াডাঙ্গা)। প্রতিদিন মধ্যাহ্ন ভোগ, সন্ধ্যা আরতি (৮টায়), প্রসাদ বিতরণ ও ভক্ত সেবার আয়োজন থাকছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)