মেহেরপুরে মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোট গণনা চলছে

আপলোড তারিখঃ 2019-03-03 ইং
মেহেরপুরে মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোট গণনা চলছে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গণনা চলছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে ৪৫ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে, ভোট গ্রহন ও গণনা চলাকালীন সময়ে বাসস্ট্যান্ড এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ হাজার ৫২৪ ভোটের মধ্যে পোল হয়েছে ২ হাজার ৫৮০ ভোট। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. খন্দকার একরামুল হক হীরা জানান, ১৫টি পদে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করতে মধ্যরাত পর্যন্ত লেগে যেতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)