ভালো লেখকের বই পড়লে জ্ঞান সম্মৃদ্ধ হবে

আপলোড তারিখঃ 2019-03-03 ইং
ভালো লেখকের বই পড়লে জ্ঞান সম্মৃদ্ধ হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পাঠক কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্থানীয় পত্রিকার সাহিত্য পাতার পাঠক কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা বধ্যভূমি সংলগ্ন সাহিত্য কল্যাণ পরিষদের অফিস কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সাপ্তাহিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুল কাদের, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, যশোর ঝিকরগাছা কাদা মাটি সাহিত্য পত্রিকার সম্পাদক কবি সাইফুল ইসলাম। কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গল্পকার পিন্টু রহমান, সাবেক শিক্ষক শিব প্রসাদ সাহা, কবি হাবিবুর রহমান মজুমদার, ডা.কামাল হোসেন, কবি মিনু রহমান, আসিফ ইকবাল, সোহাগ সুলতান, আব্দুল্লাহ আল মামুন, মৃদুল হোসেন, আব্দুর রশিদ মেম্বার প্রমুখ। `শুধু লিখলেই হবে না, প্রকাশ করতে হবে` প্রতিপোদ্যে আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, আমরা স্থানীয় পত্রিকায় সাহিত্য পাতায় লেখালেখি করি। কারো লেখা প্রকাশ পায়, কারো পায় না, এতে মন খারাপের কিছু নেই, লিখতে হবে এবং পড়তে হবে। ভালো ভালো লেখকের লেখা বই পড়লে জ্ঞান সম্মৃদ্ধ হবে। চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সাপ্তাহিক চুয়াডাঙ্গা, দৈনিক সময়ের সমীকরণ, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রতি সপ্তাহে একদিন, কোন পত্রিকায় দুইদিন সাহিত্য পাতা থাকে। আপনারা লেখা পাঠান এবং পত্রিকা পড়ুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)