আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-03-03 ইং
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের শপথ অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক দাউদ হোসেন (দৈনিক সকালের খোঁজখবর), দপ্তর সম্পাদক ফজলুর রহমান খান (অনলাইন আন্দুলবাড়ীয়া খবর), সদস্য আব্দুল্লাহ্ আল মামুন খান (দৈনিক পশ্চিমাঞ্চল) ও রুস্তম আলী (দৈনিক বাংলাদেশের খবর)। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)