জীবননগরে বিভিন্ন মামলায় আটক-৬

আপলোড তারিখঃ 2019-03-02 ইং
জীবননগরে বিভিন্ন মামলায় আটক-৬ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেফতার হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে এসআই সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগরে অভিযান চালিয়ে জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত বিশু শাহের ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর ওয়ারেন্টভুক্ত আসামী নবী কসাই (৫০), একই উপজেলার বালিহুদা গ্রামের দুখু মন্ডলের ছেলে মাদক মামলার ওয়ান্টেভুক্ত আসামি হান্নান শাহ (৪৫), আন্দুলবাড়িয়া খালপাড়ার রফি (৪৫), নুরু খুড়ার ছেলে রতন (২৫), নুরু খুড়ার ছেলে হিরাকে (২৭) ২০১৮ সালের নারী নির্যাতন মামলায় ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)