ভোটারদের সচেতনতা ও তাদের দায়িত্বকর্তব্য সম্পর্কে অবহিত করতে হবে

আপলোড তারিখঃ 2019-03-02 ইং
ভোটারদের সচেতনতা ও তাদের দায়িত্বকর্তব্য সম্পর্কে অবহিত করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস উদ্যাপন সমীকরণ প্রতিবেদন: ‘ভোটার হব, ভোট দেব’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আনন্দমুখর পরিবেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পৃথক সময়ে পৃথক স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: ‘ভোটার হব, ভোট দেব’ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। তিনি বলেন, ‘ভোটার না হলে নির্বাচন হবে না। আর নির্বাচন না হলে গণতন্ত্র থাকবে না। এ দিবসটিকে কেন্দ্র করে ভোটারদের সচেতনতা ও তাদের দায়িত্বকর্তব্য সম্পর্কে অবহিত করতে হবে। সকলের মাঝে ভোটার দিবসের গুরুত্ব পৌছে দিতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ই¯্রাফিল, বর্তমান উপাধ্যক্ষ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, এ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, পুলিশ পরিদর্শক আবু জিহাদ ফখরুল আলম খান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, সাবেক সম্পাদক সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতিকণা বিশ্বাস, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, শিবানি সরকার, আমজাদ হোসেন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রমুখ। উল্লেখ্য, প্রথমবারের মতো এ বছর দিবসটি উদযাপন করলো নির্বাচন কমিশন (ইসি)। শহীদের রক্তে রাঙানো মার্চ মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় ও পবিত্রতম হওয়ায় ১ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছে। আলমডাঙ্গা: `` আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। `ভোটার হব, ভোট দেব` এই প্রতিপাদ্যে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মন্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- স্বাধীনতার ৪৭ বছর পর এবারই প্রথম জাতীয় ভোটার দিবস পালন হচ্ছে। সরকার এবার ১০ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন করবে। ১৮ বছর বয়স হলে তাদের ভোটার করবে। তিনি আরও বলেন- আমাদের অভিভাবকবৃন্দ অষ্টম শ্রেণী পাস করার পর নবম শ্রেণী থেকে রেজিষ্ট্রেশের সময় একরকম বয়স দেখায়, আবার ভোটার হবার সময় একরকম বয়স দেখায়, এই বিভ্রান্ত রোধ করতে সরকার ১০ বছর বয়স থেকে রেজিস্ট্রেশন করবে। পরবর্তীতে তাদের ভোটার হবার সময় ওই রেজিস্ট্রেশন দেখে ভোটার আইডি কার্ড প্রদান করবে। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকব আলী মাষ্টার, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মহাম্মদ জকু, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, উপসহকারী কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক গৌতম কুমার পাল, আজিজুর রহমান, মানোয়ার হোসেন, শরিফ হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির, শিক্ষক আতিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সদরদ্দিন ভোলা, খন্দকার শরিফুল ইসলাম, রুলিয়া খাতুন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল আজম, বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাসিনুর রহমান, সমীর কুমার সাহা, আলী কদর, ছায়া রানী পাল, মজনুর রহমান, আশরাফুল ইসলাম, ব্রাইট মডেল স্কুলের শিক্ষক ওহিদুল আজাদ জনি, গোলাম মোস্তাকিম, লাল মোহাম্মদ, শরিফুল ইসলাম, ফাহমিদুর রহমান, মিল্টন খন্দকার, আহসান হাবিব, শরিফুল ইসলাম, আব্দুস সালাম, মাসুদ রানা, আলমগীর হোসেন, তন্ময় অধিকারী প্রমুখ। দামুড়হুদা: `` দামুড়হুদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ‘ভোটার হব- ভোট দেব’ এই শ্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ম্যানেজার মাজহারুল ইসলাম, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, তাহাজ উদ্দীন, মনিরুল ইসলাম, আশরাফুল হক, নাজমুস সাদাত, হুসাইন কবীর, জেসমিন আকতার, আলী আজগার, রাশিদুল হাসান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির ওমর ফারুক, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার, কানন বিদ্যাপীঠের শিক্ষক আজগার আলী, আব্দুল মজিদ, ইব্রাহিম হোসেন, সিফাত ইসলাম, জাহিদ হাসান, ফেরদৌসী পারভীন, জান্নাতুল ফেরদৌস প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহায়ক রফিকুল ইসলাম। জীবননগর: `` ‘ভোটার হব, ভোট দেব’ স্লোগানে জীবননগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জীবননগর উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরের বটতলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, ডা. আনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা মতেহার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুর রেজা, সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন রাজু, এজি এম মনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সামনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম। মেহেরপুর: `` `ভোটার হব, ভোট দেব` এই প্রতিপাদ্যে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাদ্যের তালে তালে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির আহমেদ মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আক্তারুজ্জামান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। আলোচনা সভার আগে নতুন ভোটার অন্তর্ভুক্তকরণের উদ্বোধন করা হয়। ঝিনাইদহ: `` ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা নিবার্চন কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মুজিবুর রহমান, সদর থানার ওসি (অপারেশন) মহাসিন হোসেন, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ^াস। বক্তারা, ১৮ বছরের বেশি বয়সী সকলকে ভোটার হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। হরিণাকু-ু: `` `ভোটার হব, ভোট দেব` এ প্রতিপাদ্যকে সামনে রেখে হরিণাকু-ুতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, সমিতির সভাপতি মইনুদ্দীন আহাম্মেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার সাধারণ ভোটারসহ নানা শ্রেণী-পেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)