উন্নয়ন অব্যাহত রাখতে আপনাদের দোয়া ও সমর্থন চাই

আপলোড তারিখঃ 2019-03-02 ইং
উন্নয়ন অব্যাহত রাখতে আপনাদের দোয়া ও সমর্থন চাই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে গণসংযোগ ও কর্মিসভায় নঈম হাসান জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্নস্থানে পথসভা ও গণসংযোগ করেন। প্রথমে তিনি সদরের কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন। গতকাল বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত গণসংযোগকালে নঈম জোয়ার্দ্দার শেখ হাসিনার সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ৫ম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। পরে রাত ৮টার পরে চুয়াডাঙ্গার জাফরপুরে এক কর্মী সভায় অংশ নেন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের সভাপতিত্বে যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নঈম জোয়ার্দ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। কারণ এই সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। এ সময় তিনি আরও বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো আন্দোলন-সংগ্রামে যুবলীগের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিপন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক আরিফ, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, সাজাদুল লাভলু, পিরু, শাহী, শুভ, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, পিয়াস, খালিদ, আসাদ, রাসেল, নাঈম, রুবেল, বিপুল, কবির। এছাড়া কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম, সবুর, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগ নেতা পলাশ, সাবান শহীদ ও জাফরপুরের যুবলীগ নেতা জামাল, খোকন, শঙ্করচন্দ্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতলেব, সাধারণ সম্পাদক আকালেসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শ্রমিকলীগ যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন মিলন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)