ছবির ক্যাপশন:
দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দীন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও প্রধান শিক্ষক আনজুমান আরা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। (প্রেস বিজ্ঞপ্তি)
