ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত দ্বি-বার্ষিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাব ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান। নবনির্বাচিত কমিটির ১১ জন সদস্য’র মধ্যে এদিন ১০ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণকারীরা হচ্ছেন- সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, সহসভাপতি এসএম কামাল উদ্দিন জোয়াদ, সহসম্পাদক আকিমুল ইসলাম, অর্থ সম্পাদক মামুন-উর-রহমান, দপ্তর সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মুন্সী রায়হান উদ্দিন এবং নির্বাহী সদস্য সালাউদ্দীন কাজল, নারায়ণ ভৌমিক ও আবজালুর রহমান ধীরু। গত ২২ ফেব্রুয়ারি এ কমিটি গঠন করা হয়।
