আলমডাঙ্গায় অপহৃত স্কুলছাত্রীকে ফিরে পেতে পিতার সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2019-03-01 ইং
আলমডাঙ্গায় অপহৃত স্কুলছাত্রীকে ফিরে পেতে পিতার সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা শালিকা গ্রামের এক পিতা তার অপহৃত স্কুল পড়–য়া কন্যাকে প্রশাসনের মাধ্যমে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা প্রেসক্লাবে উপস্থিত হয়ে আলমডাঙ্গা শালিকা গ্রামের কিবরিয়া লিখিত সংবাদ সম্মেলনে বলেন, তার মেয়ে কামরুন্নাহর (১৩) আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ২৫ ফেব্রুয়ারি সে স্কুল যাবার পথে অপহৃত হয়। স্কুলের সকল ছাত্রছাত্রী বাড়িতে ফিরলেও তার মেয়ে বাড়ি না ফিরলে, তিনি স্কুলের সভাপতির নিকট মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে লোকমুখে জানতে পারেন তার মেয়েকে পাশ^বর্তী সাহেবপুর গ্রামের শিলুর ছেলে সাহাবদ্দীন (১৯) জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। বিষয়টি জানার পর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে ছেলের বাড়িতে গেলে তারা সাব জজ তরিকুল ইসলামের ভয় দেখান। মেয়েকে না পেয়ে তিনি বড় গাংনি পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়ে উদ্ধার না হলে তিনি এ্যাড. রফিকুল ইসলামের মাধ্যমে চুয়াডাঙ্গা নারী ও শিশু আদালতে মেয়েকে খুজে পাবার জন্য আরজি করেন। আদালত তার আরজি আমলে না নিয়ে খারিজ করে দেন। পরে তিনি আলমডাঙ্গা থানায় এসে অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ দেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগীতার তার মেয়েকে উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)