কেডিকে ইউনিয়নে উদ্যোমী সদস্য পূণর্বাসনে চেক হস্তান্তর

আপলোড তারিখঃ 2019-02-28 ইং
কেডিকে ইউনিয়নে উদ্যোমী সদস্য পূণর্বাসনে চেক হস্তান্তর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)’র অর্থায়নে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে উদ্যোমী সদস্য ও ভিক্ষুক পূণর্বাসনে ২ লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় কেডিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেডিকে ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেডিকে ইউপি মেম্বার মোল্লা নিজাম উদ্দীন, আসাদুল হক মালিতা, ওমেদুল হক, মহিবুল ইসলাম (সব্দুল) ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জোসনা খাতুন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের যুব কমিটির নেতৃবৃন্দ, কর্মচারী-কর্মকর্তা বৃন্দ। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আব্দুল মোমেন রইচ। সার্বিক সহোযোগীতা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা জগন্নাথ কর্মকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)