দেশীয় অস্ত্র দিয়ে আলমডাঙ্গায় একজনকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-02-27 ইং
দেশীয় অস্ত্র দিয়ে আলমডাঙ্গায় একজনকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হারদী: আলমডাঙ্গার লাল ব্রিজের নিকট দুর্বৃত্তদের ছুরির আঘাতে আলীম (৪০) নামের একজন ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহত আলীমকে রক্তাক্ত অবস্থায় হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে তার শরীরের আঘাত আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। আহত আলীম কুষ্টিয়া জেলার মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত চয়ন আলীর ছেলে। জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রামের আলীম হোসেনের ভাতিজা রনির সাথে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর গ্রামের চান্দলীর মেয়ে শরিফার সাথে গত কয়েক বছর পূর্বে বিবাহ হয়। পারিবারিক গোলোযোগের কারণে উভয়পক্ষের মধ্যে তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের সময় দেনমোহরের ৪৫ হাজার টাকা নিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ সময় গোবিন্দপুর গ্রামের শুভ রাগান্বিত হয়ে আলমডাঙ্গার লাল ব্রিজের নিকট অবস্থান নেয়। আলীম নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে লাল ব্রিজের নিকট পৌছালে শুভ ও তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে হামলা করলে ঘটনাস্থলে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে হারদী হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। রিপোর্ট লেখা পর্যন্ত আলীমের পরিবার মামলার প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)