চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত

আপলোড তারিখঃ 2019-02-27 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসপাতাল: চুয়াডাঙ্গা পৌর শহরের কাঠপট্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদ মন্ডল (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চাঁদ মন্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি কানা কাঞ্চন পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তার চুয়াডাঙ্গা কাঠপট্টিতে কাঠের দোকান আছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কাঠ ড্রিল করা শেষে প্রিল মেশিনের প্লাগ খুলতে গেলে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)