‌দর্শনায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী উদ্ধার

আপলোড তারিখঃ 2019-02-27 ইং
‌দর্শনায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দর্শনা রেলওয়ে স্টেশন থেকে এ শাড়ী উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা রেল স্টেশন হতে ১৪টি ভারতীয় শাড়ী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। একইদিন সকাল আনুমানিক ১১টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা রেল স্টেশন হতে ২৪টি ভারতীয় শাড়ী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত ৩৮টি শাড়ীর সর্বমোট মূল্য প্রায় ২ লাখ টাকা। উদ্ধারকৃত শাড়ী কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)