আলমডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

আপলোড তারিখঃ 2019-02-27 ইং
আলমডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন। এ বিষয়টি জেলা প্রশাসকসহ জেলা ড্রাগ সুপারের নজরে আসে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সাথে ঔষধ ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে আলোচনায় বসে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, স্যাম্পল ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মোবাইল কোর্টে গত সোমবার দুপুরের দিকে ওই দুটি ফার্মেসীতে ১৫ হাজার টাকা জরিমানা করে। এ ঘটনার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলাসহ পৌর এলাকার সকল ঔষধ ব্যবসায়ী দোকান বন্ধ করে দিয়ে ধর্মঘটের ডাক দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)