দর্শনায় গাঁজাসহ মাসুদ ও মানিক আটক

আপলোড তারিখঃ 2019-02-27 ইং
দর্শনায় গাঁজাসহ মাসুদ ও মানিক আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ পুরিয়া গাঁজাসহ মাসুদ আহম্মেদ (৪০) ও মানিক মিয়া (৪২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে তাদেরকে দর্শনা কেরুজ মিলের নতুন মসজিদের সামনের পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য গাঁজাসহ আটক করে। আটককৃতরা দর্শনা পৌর এলাকার আনোয়ারপুরের আবুল বাশারের ছেলে মাসুদ আহম্মেদ ও জাবেদ আলীর ছেলে মানিক মিয়া। আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার এসআই মিঠুন উদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)