আলমডাঙ্গায় কৃষকদের সার ও বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2019-02-27 ইং
আলমডাঙ্গায় কৃষকদের সার ও বীজ বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে রবি মৌসুমে ভুট্টা, সরিষা ও বিটি বেগুন, খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার কৃষি অফিসের হলরুমে এ কৃষি উপকরণে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, জাহিদুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, আব্দুল লতিফ, রহিমা খাতুন, রফিকুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা স্বপন সিংহ। অনুষ্ঠান শেষে ৬শ’ জন কৃষককে ৫ কেজি করে মুগের বীজ, ৫ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার ও ১২৫ জনের মধ্যে ১০ কেজি এমওপি ও ২ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)