চকবাজারে আগুন : দগ্ধ আরও একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-02-26 ইং
চকবাজারে আগুন : দগ্ধ আরও একজনের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। এ নিয়ে ওই অগ্নিকা-ের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৬৯ জনে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. সোহাগ। প্রাথমিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। সোহাগের মৃত্যুর বিষয়টি সোমবার মধ্যরাতে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। এর আগে সোমবার রাত সোয়া ১০টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন (৫৫)। চিকিৎসকেরা জানান, তাঁর শরীরের ৬১ শতাংশ পুড়ে গিয়েছিল। পেশায় রিকশা চালক আনোয়ার হোসেনের বাড়ি রাজবাড়ী। আনোয়ার হোসেনের ছেলে হৃদয় জানান, তাঁর বাবা ওই দিন রিকশা নিয়ে চুড়িহাট্টা অতিক্রমের সময় ওয়াহেদ ম্যানশনের আগুনে দগ্ধ হন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে কে নিয়ে কামরাঙ্গীরচর ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ছেলে হৃদয়ও একটি কোম্পানিতে চাকরি করে সংসার চালাতে সাহায্য করেন। ওই আগুনে দগ্ধ সাতজন এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আরও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। গত বুধবার রাত ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ ওই অগ্নিকা-ের ঘটনাটি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)