কুমিল্লায় হত্যা মামলায় খালেদা জিয়ার চার্জ গঠন ৩১ মার্চ

আপলোড তারিখঃ 2019-02-26 ইং
কুমিল্লায় হত্যা মামলায় খালেদা জিয়ার চার্জ গঠন ৩১ মার্চ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কুমিল্লায় চৌদ্দগ্রামের জগমোহনপুরে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় বাসের ৮ যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের পরবর্তী তারিখ ৩১ মার্চ ধার্য করা হয়েছে। আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে সোমবার চার্জ গঠনের দিন ধার্য করেছিলেন আদালত। কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর মোস্তফিজুর রহমান লিটন জানান, সোমবার এ মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)