ছবির ক্যাপশন:
ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণ
সমীকরণ প্রতিবেদন:
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শোক পালন করা হয়েছে। শোক পালন উপলক্ষে গতকাল সোমবার সকাল থেকে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সন্ধ্যায় নিহতদেও স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
চুয়াডাঙ্গা:
আলো ভেদ করেও শোকের ছাপ স্পষ্ট শহীদ হাসান চত্ত্বরে আগতদের চোখেমুখে। স্বজন, বন্ধু, সহকর্মী ও প্রিয় মানুষকে হারানোর বেদনা এখন সবখানে। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে মোমবাতির প্রজ্বলনের আবহটা অনেকটা এমনই ছিল। এ ছাড়া দিনব্যাপি সকল সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ ও বিশেষ দোয়ার আয়োজন দেখা যায় চুয়াডাঙ্গা জেলা জুড়ে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ হাসান চত্ত্বর ট্রাফিক আইল্যান্ডে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এতে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, এনডিসি সিব্বির আহমেদ। পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি আরও উপস্থিত ছিল সর্বস্তরের জনতা। এর আগে এক মিনিট নীরবতা পালন করে আগতরা।
জীবননগর:
ঢাকার চকবাজারে স্বরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্বরণে জীবননগরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের টাইগার চত্বরে এ মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলনে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা, জীবননগর সরকারি মহিলা কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, মাসুদুর রহমান, জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জসিম উদ্দিন, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্ঠা শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, জহিরুল ইসলাম, চাষী রমজান, মাজেদুর রহমান মিল্টন, বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সহসভাপতি শুভ, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য তারিকুর রহমান, ফরিদ হোসেন, শাকিব হোসেন রবিন, অর্পন রকি, স্বপন, শাইন ক্লাবের আ. রাজ্জাক বুদো, স্বেচ্ছাসেবী সংগঠন সপ্নের সভাপতি লিটনসহ সর্বস্তরের জনতা অংশগ্রহন করেন। মোমবাতি প্রজ্জ্বলনের শুরুতেই নিহতদের স্বরণে নীরবতা পালন করা হয়।
মেহেরপুর:
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে মেহেরপুরে। গতকাল সোমবার সকাল থেকে জেলার সকল সরকারি -বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাষ্ট্রীয় শোক হিসেবে কালো ব্যাজ ধারণ করে।