আলমডাঙ্গায় পানবরজে কাঁচামাল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

আপলোড তারিখঃ 2019-02-26 ইং
আলমডাঙ্গায় পানবরজে কাঁচামাল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ/মুন্সিগঞ্জ প্রতিবেদক: আলমডাঙ্গার ভোগাইল বগাদী গ্রামের মাঠের পানবরজ থেকে বাবলু নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে ভোগাইল বগাদী গ্রামের একটি পানবরজ থেকে লাশটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ অজ্ঞাতভাবে লাশের পরিচয় না মিললেও ফেসবুকের মাধ্যমে লাশের ছবি দেখে সোমবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেহেনা খাতুন তার স্বামী বাবলুর লাশ বলে চিহ্নিত করে। নিহত বাবলু আলমডাঙ্গা পার-কৃষ্ণপুর গ্রামের মৃত-ভিকু মন্ডলের ছেলে। বাবলুর বিরুদ্ধে আলমডাঙ্গাসহ পাশ্ববর্তী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে। স্থানীয়রা দাবি করে বাবলু জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়েই এই হত্যাকান্ডের শিকার হয়েছে। নিহত বাবলুর পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ দিন পূর্বে আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের পার-কৃষ্ণপুর গ্রামের মৃত-ভিকু মন্ডলের ছেলে বাবলু মন্ডল ঝিনাইদহ জেলার সাফদারপুর ভাইরা ভাইয়ের বাড়িতে বেড়াতে যায়। গত রোববার দুপুর ১২টার দিকে বাবলু তার ভাইরা ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। গত রোববার রাতে বাড়ি না ফেরায় বাবলুর স্ত্রী রেহানা খাতুন মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পায়। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রামের কৃষকরা সকালে মাঠে কাজ করতে গিয়ে একটি পানবরজে বাবলুর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশের নিকট খবর দিলে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত বাবলুর প্রাথমিকভাবে পরিচয় না পাওয়ায় আলমডাঙ্গা থানা পুলিশ পাশ্ববর্তী থানায় নিহতের ছবি পাঠায় পরিচয় পাবার জন্য। নিহত বাবলুর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে গতকাল রাত ৯টার দিকে বাবলুর স্ত্রী রেহানা খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হয়ে বাবলুর পরিচয় নিশ্চিত করেন। স্থানীয়রা জানায়, বাবলু দীর্ঘদিন ধরে জুয়া খেলায় ব্যাপকভাবে জড়িয়ে পড়ে। উপজেলার বিভিন্ন এলাকায় রাত অথবা দিনে জুয়ার আড্ডা চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় নিহত বাবলুর বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাই এর মামলা রয়েছে আলমডাঙ্গা থানাসহ পাশ্ববর্তী থানায়। আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি আলমডাঙ্গার পার-কৃষ্ণপুর গ্রামের মৃত ভিকু মন্ডলের ছেলে বাবলু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুয়া খেলায় টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)