চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলায় খোরশেদ আটক

আপলোড তারিখঃ 2019-02-26 ইং
চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলায় খোরশেদ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে নয়মাইলের জনতা ইটভাটায় চাঁদা দাবি মামলায় হাসনহাটির খোরশেদ আলীকে আটক করেছে। গতকাল সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল খালেক, এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার হাসনহাটি গ্রামে অভিযান চালায়। এ সময় একই এলাকার মৃত সমজের আলীর ছেলে খোরশেদ আলীকে (৪৪) গ্রেফতার করে পুলিশ। সে নয়মাইলের জনতা ইটভাটায় চাঁদা দাবি মামলার সন্দীগ্ধ আসামী। এছাড়াও একই এলাকার বারেকের ছেলে সোহেল হত্যা ও গুম, আশরাফুলের মোবাইলের দোকানে চুরি মামলার আসামী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)