আলমডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘট!

আপলোড তারিখঃ 2019-02-26 ইং
আলমডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘট! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুই ঔষধের দোকানে জরিমানা করেছে মোবাইল কোর্ট। স্যাম্পল ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মোবাইল কোর্ট গতকাল সোমবার দুপুরের দিকে ওই দুটি ফার্মেসীতে ১৫ হাজার টাকা জরিমানা করে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলাসহ পৌর এলাকার সকল ঔষধ ব্যবসায়ী দোকান বন্ধ করে দিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। আলমডাঙ্গায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাইরোর্ডের নিশি ড্রাগ হাউসে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ঔষধের স্যাম্পল বিক্রির অভিযোগে ড্রাগ আইন ১৯৪০’র ২৭ ধারা মোতাবেক ওই ফার্মেসীর মালিক আকবার আলী আকুকে ১০ হাজার টাকা জরিমানা করে। এরপর কালিদাসপুর সাদা ব্রীজের নিকট রুহুল আমিন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ড্রাগ সুপার সূকর্ণ আহম্মেদ, আলমডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্র্স। এদিকে এ ঘটনার প্রতিবাদে আলমডাঙ্গার সকল ঔষধ ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতির উদ্যোগে ইয়াছিন ফার্মেসীর ২য় তলায় জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সিদ্ধান্ত মোতাবেক মোবাইল কোর্টে কোন কেমিষ্টকে অযথা হয়রানি করা যাবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলার সকল ঔষধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ধর্মঘট পালন কওে দোকানীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)