মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2019-02-26 ইং
মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম সালাম গ্রহন করেন। এ সময় বিহগলে করুণ সুরে বেজে উঠে। এ সময় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা বশির আহমেদ, আবুল কাশেম, ক্যাপটেন (অবঃ) মালেক এসআই সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জানাযা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)