ছবির ক্যাপশন:
সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভায় আ.লীগ প্রার্থী এম এ খালেক
গাংনী অফিস:
গাংনী প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত নৌকার গাংনী উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেছেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দারিদ্রতা দূর করে সূখি সমৃদ্ধি গাংনী উপজেলা উপহার দেওয়া হবে। গাংনী উপজেলার প্রত্যান্ত এলাকাতেও আমি উন্নয়ন করতে চাই। সরকারের উন্নয়নের ছোয়ায় আমার এলাকা অনেক পিছিয়ে। এই পিছিয়ে পড়া এলাকাকে আমি এগিয়ে নিতে চাই। আপনারা সাংবাদিক ও জনগন ঐক্যবদ্ধভাবে আমাকে সহযোগিতা করেন। আমি অবশ্যই আপনাদের মনে রাখব। আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করছেন আমিও নির্বাচিত হওয়ার আপনাদের সহযোগিতা করব। অবহেলিত গাংনীবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করে যাব।
গতকাল সোমবার সন্ধ্যায় গাংনী প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাজেদুল হক মানিকের পরিচালনায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম এ খালেকের নিকট উপজেলার সাধারণ মানুষ ও সাংবাদিকদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ দৌলা রেজা ও সহসভাপতি মজনুর রহমান আকাশ। এছাড়াও বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি তারিফুল ইসলাম জীবন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক। এ সময় গাংনী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
