ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয় থেকে গতকাল রোববার দুপুর ১২টায় গরীব মেধাবী ৮ জন শিক্ষার্থীর হাতে মাসিক বৃত্তির অনুদানের টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের অফিস সচিব হুমায়ন কবির ও নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। অনুদান গ্রহনকালে উপস্থিত ছিলেন মেধাবী শিক্ষার্থী, হাবিবুর, ইসমাইল, রাব্বী, রাফা, শারমীন, নাহীদসহ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।
