বঙ্গবন্ধুকে নিয়ে দুই ডাকটিকিট

আপলোড তারিখঃ 2019-02-24 ইং
বঙ্গবন্ধুকে নিয়ে দুই ডাকটিকিট ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তাকে নিয়ে দু’টি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট দু’টি অবমুক্ত করেন। বাঙালির স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। স্মারক ডাকটিকিট শনিবার থেকে ঢাকা জিপিওতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও ও পোস্ট অফিসেও পাওয়া যাবে বলে ডাক বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গণভবনে ডাক টিকিট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিম, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)