আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী আহত

আপলোড তারিখঃ 2019-02-24 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হারদী: আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া রাস্তার প্রশস্ত কমে যাওয়া ও রাস্তার উপরে গরুর হাট বসায় হাটবোয়ালিয়ার মিলবাজার নামক স্থানে প্রতিনিয়ত ঘটে ছোট-বড় দুর্ঘটনা। গতকাল শনিবার রাত ৮টার দিকে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সুমন নামের আব্দিন এনজিও কর্মী গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দিন এনজিওর নিজস্ব হাসপাতালে রেফার্ড করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া মিল বাজারে প্রতি শনিবার রাস্তার পাশে বসে গরুর হাট। গরুর হাট প্রধান সড়কের পাশে হওয়ায় তীব্র যানজটের মধ্যে পড়তে হয় সাধারণ জনগণের। এরই মধ্যে রাস্তা পারাপার ও সড়কে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় দুর্ঘটনায় পড়তে হয় সাধারণ জনগণের। স্থানীয় হাটব্যবসায়ীদের প্রশাসনিকভাবে চাপ না দেওয়ায় অবৈধভাবে রাস্তা দখল করে চলছে গরুর হাট। এ কারণে গতকাল রাত ৮টার দিকে সুমন নামের এনজিও কর্মী রাস্তায় ট্রাক সাইড দিতে না পারায় দুর্ঘটনার কবলে পড়ে গুরুত্বর আহত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)