চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ জীবন শেখ আটক

আপলোড তারিখঃ 2019-02-24 ইং
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ জীবন শেখ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা পৌর শহরের সিনেমা হল পাড়ার জীবন শেখ (২০) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভি জে স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পাওে, ভি জে স্কুলের সামনে থেকে একজন মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজ ও এএসআই সানোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স ভি জে স্কুলের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ার হালিম শেখের ছেলে জীবন শেখকে। এ সময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশি করে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে ওই আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)