কুষ্টিয়ায় ৯শ’ বোতল ফেন্সিডিলসহ আটক ১

আপলোড তারিখঃ 2019-02-24 ইং
কুষ্টিয়ায় ৯শ’ বোতল ফেন্সিডিলসহ আটক ১ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: কুষ্টিয়া ভেড়ামারায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯শ’ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে অভিযানকালে স্যালো ইঞ্জিন চালিত ধানের বস্তা বোঝায় ট্রলিতে তল্লাশি চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় ট্রলির মালিক পাবনা জেলার চড়াইমারী গ্রামের আসলাম প্রমানিক এর ছেলে সুমন হোসেনকে (২২) আটক করা হয়। কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সিকদার আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত সুমনের স্বীকারোক্তি মতে, বিশেষ কায়দায় ধানের বস্তার মধ্যে লুকায়িত ৪টি প্লাস্টিক বস্তা ভর্তি এসব ফেন্সিডিল দৌলতপুর সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে তা পাবনা জেলায় নেওয়া হচ্ছিল। আটককৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)