সাতগাড়ীতে পবিত্র ঔরস শরীফ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-02-24 ইং
সাতগাড়ীতে পবিত্র ঔরস শরীফ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সাতগাড়ী উত্তরপাড়ায় আল চিশতি নিজামীয়া তরিকা পন্থীর খেলাফত প্রাপ্ত জহুরুল আলম চিশতির ১৩তম পবিত্র ঔরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। হজরত ইসাহাক চিশতির (রহঃ) এর নির্দেশক্রমে আওলিয়াগনের পাক রুহের উপর ছওয়াব রেছানির উদ্দেশ্যে জহুরুল আলম চিশতির পাক দরবারে আশে কান ভক্তদের সার্বিক সহযোগিতায় গতকাল বাদ মাগরিব চুয়াডাঙ্গার সাতগাড়ি উত্তরপাড়ায় ১৩তম পবিত্র ঔরস শরীফ অনুষ্ঠিত হয়। এর আগে বিকালে বাদ আসর নাবালকদের মাঝে শিরনী বিতরণ করা হয়। তবে ঔরসের মূল কার্যক্রম বাদ মাগরিব, শত শত আশেকান, জাকেরান ভক্তদের উপস্থিতিতে দর্শনার কুটালী গ্রামের মাওলানা সেনাউল্লা বয়ান করেন। বয়ান শেষে শুরু হয় ফাতেহা শরীফ তেলাওয়াত ও জিকির আজগর। তাবারক বিতরন, সামা ও কাওয়ালী, সেজারই শরিফ পাঠ ও আখেরী মোনাজাত এবং নেওয়াজ বিতরণের মধ্য দিয়ে ১৩তম পবিত্র ঔরসের কার্যক্রম সমাপ্ত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)