ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জনের উদ্যোগে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ ২০১৮ইং সালের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী’র পদকে ভূষিত হলেন আন্দুলবাড়ীয়া’র মোকতেদা খাতুন ওরফে শিউলী। মোকতেদা খাতুন ওরফে শিউলী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয়ে’র সম্মেলন কক্ষে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. খাইরুল আলমের হাত থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী দ্বিতীয় পুরষ্কার হিসেবে পদক গ্রহণ করেছেন স্বাস্থ্য সহকারী মোকতেদা খাতুন ওরফে শিউলী। এ সময় উপস্থিত ছিলেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএম ও ডা. সাজিদ, উপপরিচালক দীপক কুমার রায়, জীবননগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইকবাল হোসেন, ইপিআই টেকনিশিয়ান জুলফিকার রহমানসহ চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী দ্বিতীয় পুরষ্কার পাওয়ায় মোকতেদা খাতুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহা.আব্দুল লতিফ অমল, অন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান, আন্দুবাড়ীয়া প্রেসক্লাব, সাহিত্য পরিষদ ও বিভিন্ন সংগঠনসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তিনি আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক আহ্বায়ক ও আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানীপাড়ার মীর মোস্তাফিজুর রহমানের সহধর্মীনি ও একই গ্রামের মীর পাড়ার প্রয়াত মোল্লা মহাতাব উদ্দীনের ৬ষ্ঠ কনা।
