আলমডাঙ্গায় বইমেলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ

আপলোড তারিখঃ 2019-02-24 ইং
আলমডাঙ্গায় বইমেলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পৌরসভার উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে ৩ দিনব্যাপী বই মেলার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে বই মেলা কমিটির আয়োজনে এবং ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর সহযোগিতায় আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু। প্রতিযোগিতায় চিত্রাংকন ও কবিতা আবৃত্তিতে ১ম, ২য় ও ৩য়সহ মোট ১৩ জনকে পুরষ্কৃত করা হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মামুন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, সাহিত্য পরিষদের সভাপতি অমর আলী মাষ্টার, সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ শামজী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামিরুল ইসলাম, সাবেক কাউন্সিলার শরিফুল ইসলাম, কবি পিন্টু রহমান, মাও. মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর সামসাদ রানু প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাফর জুয়েল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)