ছবির ক্যাপশন:
গাংনীতে সূর্যোদয় স্কুল এন্ড কলেজের উদ্বোধনকালে এমপি সাহিদুজামান খোকন
গাংনী অফিস:
মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন বলেছেন, ছাত্রছাত্রীদেও লেখাপড়া শিখিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে হবে। যে বাংলা হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। সেই বাংলায় বঙ্গবন্ধুর মতো দেশ প্রেমিক হতে হবে। যারা দেশ সেবাই নিয়োজিত থাকবে, দেশ ও দশের জন্য জীবন উৎসর্গ করবে। যেমন করেছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আর্দশের এক একটি সৈনিক করে গড়ে তুলতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুরের গাংনী শহর সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ রোডে সূর্যোদয় স্কুল এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিদ্যালয় উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম আশরাফ ভেন্ডার, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজেদুল ইসলাম ও প্যানেল মেয়র নবীর উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সুর্যোদয় স্কুল এন্ড কলেজের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম।
এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী বিআরডিবির চেয়ারম্যান আলি আজগর, কাজিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকাদেসুর রহমান, হারদী কলেজের সহকারী অধ্যাপক সালাউদ্দীন আহম্মেদ, শিক্ষক সমিতির জেলা সভাপতি সৈয়দ জাকির হোসেন, তেরাইল-জোরপুকুরিয়া কলেজের প্রভাষক মাসুম উল হক মিন্টু, মহিলা কলেজের প্রভাষক বেদারুল আলম, করমদি প্রভাষক আবু সায়েম পল্টু, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা পারভেজ সাজ্জাদ রাজা, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহায়মেনুল ইসলাম মিলন, উপপরিচালক বদরুজামান ও ছাত্রলীগের নেতা আবির হামজা। এছাড়াও শিক্ষক, রাজনৈতিক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, একাডেমিক প্রধান শাহিনুজামান।
