ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2019-02-23 ইং
ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার পৃথক সময়ে পৃথক অভিযানে এ সব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের মাতলার বাগান থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। `` একইদিন শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের মাঠ থেকে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৩ হাজার ৬শ’ টাকা। এদিকে, শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের ডুমবাড়ীঘাট থেকে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)