দুরন্তকে হারিয়ে রাইডার্স চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2019-02-23 ইং
দুরন্তকে হারিয়ে রাইডার্স চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
জ্বীনতলা মল্লিকপাড়া প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিকপাড়া প্রিমিয়ার লীগ (জেএমপিএল) ২য় আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্দীপন ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমি স্কুল মাঠে গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় এ টুর্নামেন্ট। ফাইনালে জ্বীনতলা মল্লিকপাড়া দুরন্ত দলকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জ্বীনতলা মল্লিকপাড়া রাইর্ডাস। পরে খেলা শেষে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি মহিদুল ইসলাম ভাষা, জেলা পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজী সালাউদ্দিন চান্নু, জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক বদরুদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী সমিতির সভাপতি দীপঙ্কর দে, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুর রহমান। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা দোকান মলিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি। পরে অতিথিদের শুভেচ্ছা পুরষ্কার দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)