দর্শনায় গাঁজাসহ পরানপুরের জাহাঙ্গীর গ্রেফতার

আপলোড তারিখঃ 2019-02-23 ইং
দর্শনায় গাঁজাসহ পরানপুরের জাহাঙ্গীর গ্রেফতার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পরানপুরের জাহাঙ্গীরকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পুরাতন বাজার মোড়ে। এ সময় বাজার মোড়ের পাকা রাস্তার উপর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীরকে (৪০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দর্শনা পরানপুর গ্রামের রিফুজী কলোনীপাড়ার মোহাম্মদ মিয়ার ছেলে। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতরাতেই তাকে দামুড়হুদা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)