ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা পৌরসভার উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে ৩ দিনব্যাপী বই মেলার ২য় দিনে আবৃত্তি, খেলাধুলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে বই মেলার ২য় দিনেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সন্ধ্যায় বই মেলা কমিটির আয়োজনে এবং ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর সহযোগিতায় আবৃত্তি ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। বই মেলা কমিটির আয়োজনে প্রথমে মেয়েদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়। এরপর পুরুষদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মহিলাদের হাড়িভাঙ্গা ও পুরুষদের হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য়সহ মোট ১২ জনকে পুরষ্কৃত করা হয়েছে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মামুন খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাফর জুয়েল এবং খেলা পরিচালনা করেন ব্রাইট মডেল স্কুলের শিক্ষক মাসুদ রানা লিটন। আজ সন্ধ্যায় চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
