কার্পাসডাঙ্গায় জমি নিয়ে বিরোধে জখম-৩

আপলোড তারিখঃ 2019-02-22 ইং
কার্পাসডাঙ্গায় জমি নিয়ে বিরোধে জখম-৩ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসপাতাল: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত মোহম্মদ খাঁর ছেলে মতিয়ার রহমান (৩২), তার বড় ভাই মোশারফ খাঁ (৫০) ও একই এলাকার মোশারফ খাঁর ছেলে মন্টু (২২)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, একই এলাকার মৃত আকলু খাঁর ছেলে সাত্তার খাঁ ও মৃত আক্কেল আলী খাঁর ছেলে জেকের খাঁ তাদেরকে মারধর করে। তিনি আরও বলেন, পূর্বে সাত্তারের জমির সাথে মতিয়ার রহমানের জমির বদল করা ছিল। বর্তমানে মতিয়ার রহমানের জমিতে কিছু বাঁশ ঝাড় আছে। মতিয়ার রহমান সেই বাঁশ কাটতে গেলে সাত্তার ও জেকের তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। পরে সাত্তার ও জেকের লাঠিসোটা নিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)