চুয়াডাঙ্গায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-02-22 ইং
চুয়াডাঙ্গায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
বিএ জীবন: চুয়াডাঙ্গা একতা স্পোটিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়া মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ৮টি জুটির হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে টুর্নামেন্টটির সমাপ্ত হয়। টুর্নামেন্টের ফাইনালে খালেক-আশরাফ জুটিকে ২-০ সেটে হারিয়ে রাকিব-রাব্বি জুটি বিজয়ী হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ জুটির হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশাবুল শেখ সুজন। বিশেষ অতিথি ছিলেন একতা স্পোটিং ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম। টুর্নামেন্টটি পরিচালনা করেন একতা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, রবিউল ইসলাম, মোমিনুল, আজমীর, রায়হান, রাকেশ, নাসিম, রাতুল, আশিক-১, জীম, সাঈদ, সজিব, জনি, মেহেরাজ, নাফিজ মিরাজ, আশিক-২ ও আরাফাতসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)