ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আপলোড তারিখঃ 2016-12-08 ইং
ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ছবির ক্যাপশন:

`nsdufh`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে ন্যাশনাল প্রাইভেট হাসপাতালে নিয়মিত ডাক্তার ও নার্স না থাকায় হাসপাতালের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছাদেকুর রহমান এ রায় দেন। এছাড়াও বারবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০টি স্যালোইঞ্চিন চালিত নসিমনকে আরো ৫ হাজার টাকা জরিমানা করেছে। ইউএনও মো: ছাদেকুর রহমান জানান, অভিযোগ ছিল বারবাজারের ন্যাশনাল প্রাইভেট হাসপাতালে চিকিৎসার পরিবেশ, নিয়মিত ডাক্তার ও নার্স নেই। দুপুরে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাসপাতালে  মালিক সদর উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।  তিনি আরো জানান, বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০টি নসিমন করিমন আটক করে মালিকদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)